পরিবারের ১০ সদস্যসহ করোনার কবলে এমপি মোছলেম

আপডেট: ১১ জুন ২০২০ ১১:৩৭ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ জুন, বৃহস্পতিবার ১১:২১ এএম

এবার করোনাভাইরাসের কবলে চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ। একই সাথে করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন তাঁর পরিবারের আরও ১০ সদস্য। বুধবার (১০ জুন) সিভিল সার্জন অফিস হতে করোনা পরীক্ষার প্রাপ্ত ফলাফলে এ তথ্য জানা যায়।

করোনা পজিটিভ এমপি পরিবারের অন্য সদস্যরা হলেন, তাঁর স্ত্রী শিরিন আহমেদ (৫৮), ফারহানা ইমন (৩৬) , আরিফুল ইসলাম (৩২), আবিয়াস ইসলাম (১৮), আইমান ইসলাম (১৮), নামির ইসলাম ফাহাদ (৮), কাজী শারমিন সুমি (৪৩), জেসমিন (১৫) এবং তাসলিমা (১৩)।

চট্টগ্রাম-৮ আসনের (চান্দগাঁও-বোয়ালখালী) সংসদ সদস্য মোছলেম উদ্দিন আহমদ চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতির দায়িত্বও পালন করছেন।

এর আগে বাঁশখালীর সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান পরিবারের ১১ সদস্যসহ করোনা আক্রান্ত হন। এবার আক্রান্ত হলেন চট্টগ্রামের দ্বিতীয় কোনো সাংসদ।

সিটিজিসান ডটকম/ আরএইচ

Print This Post Print This Post