ওষুধ চুরির সময় হাতেনাতে ধরা নার্স

আপডেট: ১০ জুন ২০২০ ১:৪৯ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুন, ২০২০ বুধবার ০১:৪২ এএম

ওষুধ চুরির সময় হাতেনাতে আটক হয়েছে শেখ হাসিনা জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের এক নার্স। আটক ওই নার্স বহির্বিভাগের ইনচার্জ সিনিয়র স্টাফ নার্স। তাঁর নাম তপন কুমার বিশ্বাস।

এসময় তাঁর কাছ থেকে ২৫ থেকে ৩০ হাজার টাকার তিন ধরনের ইনজেকশন জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) সন্ধ্যায় ওষুধ চুরি করে বেরিয়ে যাওয়ার সমিয় তাঁকে হাতেনাতে আটক করে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) এর একটি টিম। পরে ঢামেক হাসপাতালের পুলিশের কাছে সোপর্দ করা হয়।

হাসপাতাল সূত্রে জানা গেছে, ইনস্টিটিউট থেকে ব্যাগে ভরে ওষুধ নিয়ে বেরিয়ে যাওয়ার সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শহীদুল্লাহ হল সংলগ্ন রাস্তা থেকে ওষুধসহ তাঁকে আটক করা হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের পুলিশ বক্সের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ‘সন্ধ্যার দিকে এনএসআই তাকে হাসপাতালের সরকারি ওষুধসহ ইনস্টিটিউটের সামনে থেকে আটক করে। তার কাছ থেকে সরকারি তিন ধরনের ইনজেকশন উদ্ধার করা হয়েছে।’

তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার হবে বলে জানান ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা.পার্থ শংকর পাল।

সিটিজিসান ডটকম/ আরএইচ

Print This Post Print This Post