এবার করোনার শিকার বোয়ালখালীর ইউএনও আছিয়া খাতুন

আপডেট: ৯ জুন ২০২০ ২:৪৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ জুন, ২০২০ বুধবার ১২:৫০ পিএম

করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুন। তিনি চট্টগ্রামের দ্বিতীয় করোনা আক্রান্ত ইউএনও এবং প্রথম করোনা পজিটিভ নারী ইউএনও।

মঙ্গলবার (৯ জুন) রাতে চট্টগ্রামের করোনার নমুনা পরীক্ষার ল্যাব বিআইটিআইডির রিপোর্টে এ তথ্য জানা গেছে।

২০১৭ সালের ডিসেম্বরে বোয়ালখালীতে ইউএনও পদে যোগ দেন আছিয়া খাতুন। করোনাভাইরাসের প্রাদুর্ভাবের শুরু থেকেই বোয়ালখালীতে ভাইরাস প্রতিরোধে ভূমিকা রেখেছেন তিনি৷

ইউএনও বেগম আছিয়া খাতুন জানান, তিনি গত একসপ্তাহ ধরে আইসোলেশনে আছেন। কাঁপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা পরীক্ষার জন্য দেন।

তিনি বলেন, ‘আগে কাঁপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। মোটামুটি সুস্থ।’

বোয়ালখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বেগম আছিয়া খাতুনও করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। এ নিয়ে চট্টগ্রামে প্রথম এক নারী ইউএনও আক্রান্ত হলেন। মঙ্গলবার (৯ জুন) রাতে বিআইটিআইডিতে নমুনা পরীক্ষার রিপোর্টে এ তথ্য জানা গেছে।

ইউএনও বেগম আছিয়া খাতুন জানান, তিনি গত সাতদিন ধরে আইসোলেশনে আছেন। কাপুনি থাকায় সন্দেহ দূর করতে ৬ জুন নমুনা পরীক্ষার জন্য দেন।

তিনি বলেন, আগে কাপুনি ছাড়া অন্য কোনো উপসর্গ ছিল না। এখন অবশ্য কোনো উপসর্গই নেই। মোটামুটি সুস্থ।

এর আগে গত ১৬ মে চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট নাজমুন নাহারের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। ১ জুন রাঙ্গুনিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান করোনায় আক্রান্ত হন। ৪ জুন চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (এলএ) আবু হাসান সিদ্দিক এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (পতেঙ্গা সার্কেল) এহসান মুরাদ করোনা ভাইরাসের শিকার হন।

সিটিজিসান ডটকম/ আরএইচ

Print This Post Print This Post