অস্ত্রের চালান নেওয়ার পথে পুলিশের হাতে ধরা দুই সন্ত্রাসী

আপডেট: ৯ জুন ২০২০ ৪:৪১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ জুন, ২০২০ মঙ্গলবার ০৪:৫০ পিএম

অস্ত্রের চালান সরবরাহ করার পথে চট্টগ্রামের বায়েজিদ বোস্তামী থানার বালুচড়া এলাকায় দুই সন্ত্রাসীকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চারটি বিদেশি অস্ত্র, চারটি ম্যাগাজিন ও ২০ রাউন্ড গুলি জব্দ করা হয়।

মঙ্গলবার (৯ জুন) ভোর রাতে বিশেষ চেকপোস্ট বসিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।

তাঁরা হলেন, রাঙামাটি জেলার বাঘাইছড়ি মারিশ্যা তুলাবান এলাকার বাসিন্দা আনন্দ তালুকদারের পুত্র প্রকাশ তালুকদার (২৯) ও একই থানার বিলাইছড়ির গবাইছড়ি এলাকা বাসিন্দা বুদ্ধিধন চাকমার পুত্র জনপ্রিয় চাকমা প্রকাশ প্রিয় চাকমা (৩০)। দুইজনই ইউপিডিএফ গণতান্ত্রিক দলের সদস্য।

পুলিশ জানায়, অস্ত্রের চালানগুলো খাগড়াছড়িতে ইউপিডিএফ গণতান্ত্রিকের সভাপতি শ্যামল কান্তি চাকমা প্রকাশ জলেয়া চাকমা তুরুর জন্য নিয়ে যাওয়া হচ্ছিল।

বায়েজিদ বোস্তামাী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রিটন সরকার বলেন, গতকাল গোপন খবরের ভিত্তিতে বিশেষ চেকপোস্টে বসিয়ে চারটি অস্ত্র ও বিপুল পরিমান গুলিসহ দুইজনকে গ্রেপ্তার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুইজন ইউপিডিএফের সদস্য। তাঁদের বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।

উল্লেখ্য, ২০১৮ সালের ৪ মে নানিয়ারচর উপজেলা চেয়ারম্যান শক্তিমান চাকমার শেষকৃত্যে যাওয়ার পথে বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়ি কেন্দ্রিক ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মা সহ ৫জন সন্ত্রাসীদের ব্রাশফায়ারে নিহত হন। ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমা প্রকাশ বর্মা খুন হওয়ার পর থেকে সশস্ত্র সংগঠনটির দায়িত্বে রয়েছেন শ্যামল কান্তি চাকমা প্রকাশ জলেয়া চাকমা তুরু।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post