নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ জুন, ২০২০ মঙ্গলবার ০২:৫০ পিএম
সারাদেশে গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে ৩ হাজার ১৭১ জন। এর মধ্যে মৃত্যু হয়েছে নতুন করে আরও ৪৫ জনের। এছাড়া গত ২৪ ঘন্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন আরও ৭৭৭ জন।
মঙ্গলবার (০৯ জুন) দুপুরে দিকে নিয়মিত করোনা অনলাইন স্বাস্থ্য বুলেটিনে এ তথ্য দেন স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
এদিকে গত ২৪ ঘণ্টা দেশের ৫৬টি ল্যাবের মধ্যে ৫৫টিতে করোনা শনাক্তকরণ পরীক্ষা করা হয়েছে। এরমধ্যে ১৪ হাজার ৬৬৪টি টেস্ট করা হয়। সেখানে করোনা শনাক্ত হয়েছেন ৩১৭১ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
