নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ জুন, ২০২০ মঙ্গলবার ১২:২০ এএম
প্রতিদিন বেড়েই চলছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা। একই সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে মৃত্যুরও সংখ্যা। সর্বশেষ গত ২৪ ঘণ্টায় করোনা আক্রান্ত হয়ে একজনের মৃত্যু সহ চট্টগ্রামে এই পর্যন্ত মোট মৃত্যুর দাঁড়াল ১০০ জনে—এমনটাই জানা যায় চট্টগ্রামের সিভিল সার্জন সূত্রে।
এর আগে, গত চলতি বছরের ২৬ মার্চ থেকে চট্টগ্রামে করোনার নমুনা পরীক্ষা শুরুর পর থেকে প্রথম করোনা রোগী পজিটিভ শনাক্ত হয় ৩ এপ্রিল। এরপর থেকে লাফিয়ে লাফিয়ে বাড়ছে এই সংখ্যা। এর মধ্যে করোনা উপসর্গ নিয়ে মৃত্যুর মিছিল থেকে রক্ষা পাচ্ছেন না চিকিৎসক, প্রকৌশলী, শিল্পপতি, আলেম, কাস্টম কর্মকর্তা, জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা। এছাড়া বাদ যাচ্ছে না শিক্ষার্থীরাও।
উল্লেখ্য, সর্বশেষ গত ২৪ ঘন্টায় করোনাভাইরাসে নতুন করে নমুনায় পরীক্ষায় চট্টগ্রামে ৯৯ জনসহ এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ১৬৮ জনে। গত ২৪ ঘন্টায় একজনসহ মোট মৃত্যুর সংখ্যা ১০০ জনে। হাসপাতাল থেকে ছাড়পত্র নিয়ে বাড়ি ফিরেছেন ২৭৬ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
