নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৯ জুন, ২০২০ মঙ্গলবার ১১:৪০ এএম
করোনাভাইরাসে দীর্ঘদিন ধরে বন্ধ থাকার পর চালু হচ্ছে বিমান চলাচলের। আগামী সপ্তাহ থেকে আন্তর্জাতিক রুটে বিমান চলাচলের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে—এমনটাই জানিয়েছে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষ (বেবিচক)।
মঙ্গলবার (৯ জুন) এ তথ্য জানানো হয়। প্রাথমিকভাবে চলবে লন্ডন ও কাতার রুটের ফ্লাইট।
এর আগে, সাম্প্রতিকালে প্রাথমিকভাবে শুধু ঢাকা, চট্টগ্রাম ও সিলেট বিমানবন্দরে অভ্যন্তরীণ রুটের ফ্লাইট চালু করা হয়েছিল। সৈয়দপুর বিমানবন্দরেও ফ্লাইট চলাচল চালুর চিন্তাভাবনা চলছে।
উল্লেখ্য, করোনা ভাইরাসের সংক্রমণ রোধে চলতি বছরের মার্চের শেষ দিকে চীন ছাড়া সব আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ রুটে যাত্রীবাহী বিমান চলাচল বন্ধ করে দেয় সিভিল এভিয়েশন। প্রায় আড়াই মাস বন্ধ রাখার পর ১ জুন থেকে স্বাস্থ্য বিধি নিশ্চিতের ৩৫টি নির্দেশনা জারি করে ফ্লাইট চালুর উদ্যোগ নেয়া হয়।
সিটিজিসান ডটকম/
Print This Post
