নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ৮:১০ পিএম
চট্টগ্রামের পতেঙ্গা থানার লালদিয়ারচর এলাকায় ইনকনট্রেড ডিপোর একটি দ্রুতগামী কনটেইনারবাহী লরির ধাক্কায় এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (৮ জুন) বিকেল ৪টার দিকে ১৪ নম্বর জাপানি গেইট এলাকায় এ দূর্ঘটনা ঘটে। নিহতের নাম সুলতান আহমেদ ডালিম (২৬)। তিনি পতেঙ্গা থানার লালদিয়ার এলাকার বজল আহমেদের বাড়ীর বজল আহমেদের পুত্র। তার দুই বছরের এক কন্যা সন্তান রয়েছে বলে তার পারিবারিক সূত্রে জানা গেছে।
বিষয়টি নিশ্চিত করেছেন সুলতান আহমেদ ডালিমের মামা শ্বশুর ফরিদুল আলম মুন্না। তিনি বলেন, সোমবার বিকেল আনুমানিক ৪টার দিকে লালদিয়ারচর থেকে বিজয় নগরের দিকে মোটরসাইকেল চালিয়ে আসার পথে একটি দ্রুতগামী লরি পেছন থেকে ধাক্কা দিলে গুরুতর আহত হয় ডালিম। পরে স্থানীয়দের সহযোগিতা চমেক হাসপাতালের নেওয়া পথে তার মৃত্যু হয়।
পরিবারের সঙ্গে আলোচনা করে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে— যোগ করেন তিনি।
সিটিজিসান ডটকম/এবিএইচ
Print This Post
