২৪ ঘন্টার করোনা আপডেট

করোনায় প্রাণ গেলো ৪২ জনের, নতুন আক্রান্ত ২৭৩৫

আপডেট: ৮ জুন ২০২০ ২:৫৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ০২:৫০ পিএম

গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪২ জনের প্রাণ হারিয়েছে। এরফলে করোনায় মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৯৩০ জনে।

একই সঙ্গে গত ২৪ ঘন্টায় নতুন করে পজিটিভ শনাক্ত হয়েছে আরও ২ হাজার ৭৩৫ জন। ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৬৮ হাজার ৫০৪ জনে।

সোমবার (৮ জুন) দুপুরে নিয়মিত হেলথ বুলেটিনে স্বাস্থ্য অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এ তথ্য উপস্থাপন করেন।

২০১৯ সালের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর এই মরণব্যাধি করোনা ভাইরাস। সেই থেকে এই ভাইরাসে বিশ্বজুড়ে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা প্রায় ৭১ লাখ ছাড়িয়ে চলতি বছরে ৮ মার্চে বাংলাদেশে প্রথম করোনা ভাইরেসে শনাক্ত হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post