নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ১২:০০ পিএম
করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রামের সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে। রোববার (৭ জুন) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিট থেকে প্রকাশিত ফলাফল থেকে এ তথ্য জানা যায়।
জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দে এর শরীরে করোনা পজিটিভ শনাক্ত হওয়ার বিষয়টি চট্টগ্রাম আদালত সূত্রও নিশ্চিত করেছে।
এর আগে চট্টগ্রাম আদালতের ম্যাজিস্ট্রেটদের নমুনা সংগ্রহ করে চট্টগ্রাম মিডিকেল কলেজ হাসপাতালের নমুনা সংগ্রহকারীরা। এরপর ৫ দিন পর অন্য সবার নমুনা পরীক্ষায় রিপোর্ট নেগেটিভ আসলেও সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট শিপলু কুমার দের শরীরে করোনা পজেটিভ শনাক্ত হয়। তবে করোনার উপসর্গ থাকলেও তিনি সুস্থ আছেন ও নিজ বাসাতেই আইসোলেশনে আছেন বলে জানা গেছে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
