মোট আক্রান্ত ৪০৬৮ জন

২৪ ঘন্টায় চট্টগ্রামে করোনা পজিটিভ শনাক্ত ১০৬

আপডেট: ৮ জুন ২০২০ ১১:১১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ১১:০০ পিএম

করোনাভাইরাসে নতুন করে চট্টগ্রামে ৬১৬টি নমুনা পরীক্ষা করে ১০৬ জনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত করা হয়েছে।
এ নিয়ে চট্টগ্রাম জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়াল ৪ হাজার ৬৮ জনে। রোববার (৭ জুন) রাতে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য সব জানান।

গত ২৪ ঘণ্টায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেস (বিআইটিআইডি) ল্যাবে ৪২ জন, চট্টগ্রাম ভেটেরিনারি অ্যান্ড অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ২০ জন, চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) ল্যাবে ৪১ জন ও কক্সবাজার মেডিক্যাল কলেজ ল্যাবে চট্টগ্রামের ৩ জনের শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়।

এদিকে করোনায় আক্রান্ত হয়ে এই পর্যন্ত মৃত্যুবরণ করেছেন ৯৮ জন। সুস্থ্য হয়ে বাড়িতে চলে গেছেন ২৭৪ জন।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post