লিবিয়ায় ২৬ প্রবাসী বাংলাদেশি হত্যার ঘটনায় আটক ৪

আপডেট: ৮ জুন ২০২০ ১০:২১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৮ জুন, ২০২০ সোমবার ১০:১০ পিএম

মধ্যপ্রাচ্যে লিবিয়ায় ২৬ জন প্রবাসী বাংলাদেশিকে গুলি করে হত্যার ঘটনায় চারজনকে আটক করেছে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। রোববার (৭ জুন) রাতে রাজধানী থেকে তাদের আটক করা হয়।

ডিএমপির উপ-কমিশনার (ডিসি) ওয়ালিদ হোসেন বলেন, লিবিয়া ট্র্যাজেডির ঘটনায় স্থানীয় দালালসহ লিবিয়া ক্যাম্পের মালিকসহ মোটচারজনকে আটক করা হয়েছে।

আজ সোমবার (৮ জুন) বেলা সাড়ে ১১টায় ডিএমপি মিডিয়া সেন্টারে অনুষ্ঠিতব্য সংবাদ সম্মেলনে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে—যোগ করেন তিনি।

এর আগে, ৩১ মে লিবিয়া ট্রাজেডির ঘটনায় ঢাকার তেজগাঁও থানায় দায়েরকৃত মামলায় গ্রেফতার সুজন মিয়া নামে একজন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post