নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ১০:৫০ পিএম
মহামারী করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান।
শনিবার (৬ জুন) রাত ১টায় তার নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ শনাক্ত হয়। একই সঙ্গে তার স্ত্রী নুর তাজ বেগম, ছেলে ব্যারিস্টার তানজিরুল ইসলাম ও গাড়িচালক মনছুর আলমও করোনায় আক্রান্ত হয়েছেন।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু সুফিয়ান বলেন, শরীরে জ্বর আসার পর গত ২ জুন আমার, স্ত্রী, ছেলে ও গাড়িচালকের নমুনা পরীক্ষা করাই। গতকাল (শনিবার) রাত ১টার দিকে আমিসহ মোট পরিবারের চারজনের শরীরে করোনা পজিটিভ শনাক্ত হয়। আমাদের বাসার মধ্যে এখন সবাই আইসোলেশনে আছি। আমিসহ আলহাদুলিল্লাহ সবাই ভালো আছি।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
