নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ০৯:৫০ পিএম
হঠাৎ শারীরিক অসুস্থতা নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের ভর্তি হয়েছেন হেফাজত ইসলাম বাংলাদেশের আমির আল্লামা শাহ আহমদ শফী। রোববার (৭ জুন) রাত ৮ টার দিকে চট্টগ্রাম মেডিকেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।
চট্টগ্রাম মহানগরের প্রচার সম্পাদক মাওলানা আ ন ম আহমদ উল্লাহ বিষয়টি নিশ্চিত করে হেফাজত ইসলাম করেছেন। তিনি বলেন, ‘বার্ধক্যজনিত উপসর্গ নিয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের আইসিইউতে ভর্তি হয়েছেন হুজুর।’
উল্লেখ্য, গত ১১ এপ্রিল বিকেল সাড়ে ৫টার দিকে বমি, মাথাব্যাথা, শ্বাসকষ্ট বেড়ে যাওয়ায় হেফাজত আমিরকে চট্টগ্রামের প্রবর্তক মোড়ের সিএসসিআর হাসপাতালে ভর্তি করা হয়। সেখান থেকে ১৪ এপ্রিল দুপুর ১টায় চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়াম থেকে এয়ার অ্যাম্বুলেন্স যোগে তাকে ঢাকা নিয়ে যাওয়া হয়। পরে করোনা নমুনায় পরীক্ষা রিপোর্ট নেগেটিভ আসে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
