স্বাস্থ্য ব্যবস্থায় ‘নৈরাজ্য’ বন্ধের দাবিতে মানববন্ধন

আপডেট: ৭ জুন ২০২০ ৮:৪৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ০৮:৩৫ পিএম

করোনাভাইরাস মহামারিকে পুঁজি করে সংকটময় এই মুহূর্তে স্বাস্থ্য ব্যবস্থায় নৈরাজ্য বন্ধের দাবিতে চট্টগ্রামে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এই সঙ্কটকালে চট্টগ্রামের সরকারি-বেসরকারি হাসপাতালে চিকিৎসা সেবা নিশ্চিত করার দাবি জানানো হয়।

রোববার (৭ জুন) দুপুরে চেরাগী পাহাড় মোড়ে ‘জনস্বাস্থ্য রক্ষায় নাগরিক আন্দোলন, নামীয় সংগঠনের ব্যানারে এ কর্মসূচি পালন করা হয়।

সমাবেশে সিপিবি চট্টগ্রাম জেলার সাধারণ সম্পাদক অশোক সাহা বলেন, ‘করোনার পুঁজি করে চট্টগ্রামের বেসরকারি হাসপাতালগুলো তাদের দরজা বন্ধ করে রেখেছে। এই সংকটময় মুহূর্তে সাধারণ মানুষ চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘জীবন না বাঁচলে জীবিকাও বাঁচবে না। অবিলম্বে স্বাস্থ্য সেবা নিশ্চিত না হলে জনগণকে নিয়ে কঠোর আন্দোলনে যাওয়াও ঘোষনা দেন।’

সমাবেশে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন প্রকৌশলী দেলোয়ার মজুমদার, আইনজীবী জহির উদ্দিন, আবৃত্তি শিল্পী রাশেদ হাসান, বাসদ এর সমন্বয়ক মহিম উদ্দিন, ন্যাপ নেতা মিঠুল দাশগুপ্ত প্রমুখ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post