নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ জুন, ২০২০ রোববার ০১:৩৫ পিএম
কারখানার কাজ করার সময়ে চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানা এলাকায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) গলিত তপ্তলোহায় দগ্ধ আরও দুই শ্রমিকের মৃত্যু হয়েছে।
শনিবার (৬ জুন) দিনগত রাতে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়ার পথে কুমিল্লা এলাকায় মহাসড়কে অ্যাম্বুলেন্সে তাদের মৃত্যু হয়। নিহতরা হলেন, গিয়াস উদ্দীন ও নজরুল ইসলাম। তাৎক্ষনিক দুইজনের পরিচয় ও ঠিকানা পাওয়া যায়নি।
বিষয়টি নিশ্চিত করে জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মফিজ উদ্দিন ভূঁইয়া বলেন, ‘গতকাল রাতে বিএসআরএম ফ্যাক্টরিতে দগ্ধ দুই শ্রমিক গিয়াস উদ্দীন ও নজরুল ইসলাম ঢাকা নেওয়া পথে মাঝপথে মারা যায়। এই দুইজনসহ দুর্ঘটনায় এই পর্যন্ত মোট তিনজনের মৃত্যু হলো। আইনি প্রক্রিয়া শেষে তাদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে’ জানান এই পুলিশ কর্মকর্তা।
উল্লেখ্য, ৬ জুন বিকেলে বিকেলে জোরারগঞ্জে এলাকায় বাংলাদেশ স্টিল রি-রোলিং মিলসের (বিএসআরএম) কারখানায় গলিত তপ্ত লোহায় দগ্ধ হয়ে ৫ শ্রমিক গুরুতর আহত হন। এ ঘটনার পর আহতদের চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ভর্তি করা হয়। চমেকে চিকিৎসাধীন অবস্থায় আবুল কাশেম নামে একজন শ্রমিক মারা যান সেখানে। বাকি ৪ শ্রমিকের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের ঢাকা পাঠানো হয়। এদের নুর হোসেন ও মো. মহিউদ্দিনকে আশঙ্কাজনক অবস্থায় ঢামেক হাসপাতালে ভর্তি করা হয়।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
