নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৬ জুন, ২০২০ শনিবার ০২:২০ পিএম
করোনা সন্দেহে কলেজের ৫তলা ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে সুমন দেওয়ানজী (৩৬) নামে এক ব্যক্তি আত্নহত্যা করেছে— এমনটাই ধারণা করছেন সেখানকার ইউপি সদস্যসহ স্থানীয়রা।
শনিবার (০৬ জুন) সকাল ১১টার দিকে চট্টগ্রামের বোয়ালখালী থানার কধুরখীলের জলিল আম্বিয়া কলেজের পাশে সড়ক থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। সুমন দেওয়ানজী ওই কলেজের উত্তর পাশের হরি চৌকিদার বাড়ির টুন্টু দেওয়ানজীর পুত্র।
জলিল আম্বিয়া কলেজের দারোয়ান মো. ইউসুফ জানান, গতকাল রাতে ডিউটি করে সকালে ঘুমিয়ে ছিলাম। স্ত্রীর বরাত দিয়ে তিনি বলেন, সকাল সাড়ে ৮টার দিকে আমার স্ত্রীর কথামতো কলেজের পাশে একজনের মরদেহ পড়ে আছে। তাই সেখানে গিয়ে দেখা যায়েএকটি মরদেহ ঘিরে অনেক মানুষ জড়ো হয়ে আছে।
সেখানকার স্থানীয়রা বলছে, সে ভবনের ছাদ থেকে লাফিয়ে পড়ে আত্মহত্যা করেছে।
স্থানীয় ইউপি সদস্য মৃণাল কান্তি বিশ্বাস টিটু বলেন, গতকাল শুক্রবার রাতে তার স্ত্রীকে জানায় সুমন করোনায় আক্রান্ত। বিষয়টি পরিবারের অন্য সদস্যদের জানালে তারা শনিবার তার করোনা পরীক্ষা করার জন্য বলেছিল। কিন্তু সকালে জলিল আম্বিয়া কলেজের নতুন ভবনের ৫ম তলায় উঠে রাস্তার ওপর লাফ দিয়ে আত্মহত্যা করে। পুলিশ তার মরদেহ উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেছে।
এদিকে ঘটনাস্থলে থাকা বোয়ালখালী থানার উপ-পরিদর্শক আরিফু্র রহমান বলেন, আজ সকালে খবর পেয়ে কধুরখীলের জলিল আম্বিয়া কলেজের পাশে সড়ক থেকে সুমন নামে এক ব্যক্তির মরদেহটি উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ময়না তদন্তের জন্য পাঠানো হয়েছে। তদন্ত করে তার মৃত্যুর কারণ জানা যাবে।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
