নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৫ জুন, ২০২০ শুক্রবার ০৪:০০ পিএম
মরণব্যাধি করোনাভাইরাসে সংক্রমিত হয়ে দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩০ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে পুরুষ ২৩ জন ও ৭জন নারী।
এছাড়া ঢাকা বিভাগের ১১ জন ও চট্টগ্রাম বিভাগের ১২ জন। এছাড়া সিলেট বিভাগের ৩ জন, রাজশাহী বিভাগের দুইজন, বরিশাল বিভাগের এক জন, খুলনা বিভাগের এক জন ও রংপুর বিভাগের ১ জন। এতে এই নিয়ে মোট মৃত্যু সংখ্যা দাঁড়িয়ে ৮১১ জনে।
এদিকে নতুন করে করোনা পজিটিভ শনাক্ত ২ হাজার ৮২৮ জন। এতে দেশে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৬০ হাজার ৩৯১ জনে।
শুক্রবার (০৫ জুন) দুপুরে নিয়মিত করোনাভাইরাস সংক্রান্ত অনলাইন স্বাস্থ্য বুলেটিনে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা এসব তথ্য জানিয়েছেন।
গত ২৪ ঘণ্টায় রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন হাসপাতালে সুস্থ হয়েছেন ৬৪৩ জন। এ নিয়ে মোট সুস্থ হয়েছে ১২ হাজার ৮০৪ জন।
এছাড়া গত ২৪ ঘণ্টায় ৫০টি ল্যাবে নমুনা সংগ্রহ করা হয়েছে ১৪ হাজার ৬৪৫টি। আর নমুনা সংগ্রহ করে পরীক্ষা হয়েছে ১৪ হাজার ৮৮টি। এ পর্যন্ত নমুনা পরীক্ষা করা হয়েছে তিন লাখ ৭২ হাজার ৩৬৫টি।
অধ্যাপক ডা. নাসিমা সুলতানা বলেন, করোনা আক্রান্ত মৃত্যু হয়েছে ৮১ থেকে ৯০ বছরের মধ্যে একজন, ৭১ থেকে ৮০ বছরের মধ্যে দুই জন, ৬১ থেকে ৭০ বছরের মধ্যে ছয় জন, ৫১ থেকে ৬০ বছর বয়সের মধ্যে ১১ জন, ৪১ থেকে ৫০ বছরের মধ্যে সাত জন, ৩১ থেকে ৪০ বছরের মধ্যে তিন জন, ২১ থেকে ৩০ বছরের মধ্যে তিন জন। এদের মধ্যে হাসপাতালে মারা গেছেন ১৭ জন এবং বাড়িতে মারা গেছেন ১৩ জন। গত ২৪ ঘণ্টায় আইসোলেশনে এসেছেন ৩৬৫ জন। মোট আইসোলেশনে আছেন ছয় হাজার ৯৪৬ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
