মাওলানা হাশেমীর মৃত্যুতে এবি পার্টির শোক

আপডেট: ২ জুন ২০২০ ৫:৪৭ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০২ জুন, ২০২০ মঙ্গলবার ০৫:০০ পিএম

দেশের শীর্ষস্থানীয় ইসলামী চিন্তাবিদ চট্টগ্রামের প্রখ্যাত আলেম আল্লামা কাজী নুরুল ইসলাম হাশেমীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন এবি পার্টির আহ্বায়ক এ এফ এম সোলেমান চৌধুরী এবং যুগ্ম আহ্বায়ক এডভোকেট গোলাম ফারুক।

সোমবার (২ জুন) দুপুরে এক শোকবার্তায় তারা মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন ও তাঁর পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।

শোকবার্তায় বলা হয়, এবি পার্টির পক্ষ থেকে আমরা দেশ বরেহ্য এই আলেমের ইন্তেকাল গভীর শোক ও পরকালীন শান্তি কামনা করছি। তিনি ছিলেন সবার কাছে গ্রহণযোগ্য একজন শীর্ষ স্থানীয় বয়োজ্যেষ্ঠ আলেমে দ্বীন। দেশের এই ক্রান্তিলগ্নে জাতি আজ একজন শ্রদ্ধেয় আলেমে দ্বীনকে হারাল। মহান আল্লাহতালা তাঁর এই গুনী বান্দাকে জান্নাতুল ফেরদৌসের সর্বোচ্চ মেহমান করার ফরিয়াদ করেন।

এর আগে, মঙ্গলবার (২ জুন) ভোর ৫ টায় নগরীর মা ও শিশু হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। তিনি বেশ কিছুদিন ধরে শ্বাসকষ্ট, ডায়াবেটিসসহ নানা রোগে ভূগছিলেন। হঠাৎ অসুস্থতার মাত্রা বেড়ে গেলে শনিবার (৩০ মে) বিকেল ৩ টায় তাকে নগরীর বেশ কয়েকটি বেসরকারি হাসপাতাল চিকিৎসাসেবা না দিলেও আগ্রাবাদস্থ চট্টগ্রাম মা ও শিশু হাসপাতালে ভর্তি করা হয়েছিল আজ ভোর ৫ টায় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post