আইসোলেশনে ওসি মহসিন, ড্রাইভার করোনা আক্রান্ত

আপডেট: ৩১ মে ২০২০ ৬:০৬ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩১ মে, ২০২০ রবিবার ০৫:৫৪ পিএম

চট্টগ্রাম নগরের কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসিনের গাড়ি চালক কনস্টেবল মো. বাহাদুর করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এতে হোম কোয়ারেন্টাইনে গেছেন ওসি মোহাম্মদ মহসীন। আগামী ১৪ দিন ওসির বাংলোয় হোম কোয়ারান্টাইনে থাকবেন বলে জানা গেছে।

জানা গেছে, পুলিশ কনস্টেবল বাহাদুর কিছুদিন যাবত গলা ব্যথায় ভুগছিলেন।

এর আগে, কোতোয়ালী থানার বেশ কয়েকজন পুলিশ সদস্যের নমুনা পরীক্ষা করা হয়েছিল তারই অংশ হিসেবে বাহাদুরের নমুনাও পরীক্ষা করা হয়। সেখানে করোনা পরীক্ষায় রিপোর্ট পজিটিভ আসে তাঁর।

বিষয়টি নিশ্চিত করে ওসি মহসিন বলেন, ‘আমার ড্রাইভারের করোনা পজিটিভ রিপোর্ট এসেছে। তাই আজ থেকে আমি বাসায় ১৪ দিনের কোয়ারেন্টাইনে থাকব।’

তিনি আরও বলেন, ‘বাহাদুর করোনা আক্রান্ত রোগীদের প্লাজমা নিয়েও কাজ করেছেন। অসুস্থ হওয়ার আগেও বেশ কয়েকজন প্লাজমা ডোনারকে গাড়িতে করে হাসপাতালে নিয়ে গেছেন।’

ওসি মোহাম্মদ মহসিন জনবান্ধব পুলিশিংয়ের জন্য এক নামে সুপরিচিত। মানবিক পুলিশ হিসেবেও বেশ খ্যাতি রয়েছে তাঁর।

সিটিজিসান ডটকম/সিএস/আরএইচ/ইবিএইচ

Print This Post Print This Post