নিজস্ব প্রতিবেদক | আপডেট : ৩০ মে, ২০২০ শনিবার ০২:০১ পিএম
প্লাজমা থেরাপি দেওয়ার পরেও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চন্দন দত্ত (৬২) নামে এক করোনা আক্রান্ত রোগীর মৃত্যু হয়েছে। তিনি চট্টগ্রাম জেনারেল হাসপাতালের ইনটেনসিভ কেয়ার ইউনিটে (আইসিইউ) চিকিৎসাধীন ছিলেন।
শনিবার (৩০ মে) সকাল ১১ টায় চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন নগরের উত্তর কাট্টলীর ওই বাসিন্দা। মৃত্যুর আগে জীবন বাঁচাতে তাকে প্লাজমা থেরাপি দিলেও কাজ হয়নি তাতে।
বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব।
তিনি বলেন, গত ২৪ মে আমাদের হাসপাতালে ভর্তি হওয়া করোনা আক্রান্ত এক রোগী আইসিইউতে চিকিৎসাধীন এক মৃত্যুবরণ করেছেন। গতকাল রোগীকে প্লাজমা দেওয়ার পাশাপাশি আইসিইউ সাপোর্টে রাখা হয়। তিনি করোনার পাশাপাশি ডায়াবেটিসেও ভুগছিলেন।
জানা গেছে, করোনায় মৃত চন্দন দত্তের এক ছেলে ও এক মেয়ে রয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
