হারিয়ে যাচ্ছে দেশি প্রজাতির হরেক রকম মাছ

আপডেট: ২৯ মে ২০২০ ১১:২০ পূর্বাহ্ন

মোহাম্মদ আমির | আপডেট : ২৯ মে, ২০২০ শুক্রবার ১১:০৭ এএম

বিভিন্ন কারণে এখন আমাদের দেশ থেকে লোপ পাচ্ছে দেশি প্রজাতির মাছ। এর মধ্যে কয়েকটি কারণ হলো— জলবায়ু পরিবর্তন, প্রাকৃতিক দূর্যোগ, অসচেতনতা ,কীটনাশকের অপরিমিত ব্যবহার।

মিঠা পানির অনেক মাছ— যেমন: মলা, ঢেলা, কৈ, মাগুর, পাবদা, পুঁটি, টেংরা ইত্যাদি হাট-বাজার এখন কমই মেলে।

বর্ষা শুরুতে দেশি প্রজাতির মাছ পোনা ছাড়তে বিল-ঝিলে ছড়িয়ে পড়ে মা মাছ। অসচেতনতার অভাবে নিষিদ্ধ জাল, টেরা বা ছোরা দিয়ে কিছু অসাধু লোক মা মাছ শিকার করেছে দেদারসে।

এভাবে অসচেতন হয়ে মা মাছ শিকার করতে থাকলে দেশি মাছ চিরতরে বিলুপ্ত হয়ে যেতে পারে বলে অভিমত মৎসজীবীদের।

সরেজমিনে খোঁজ নিয়ে দেখা যায়, কক্সবাজারের পেকুয়া’র জমিরউদ্দীন তাঁর দুই পুকুর আছে ২০ বছর আগে শীতের মৌসুমে পানি কমে গেলে অনেক মাছ প্রজাতির মাছ পাওয়া যেত। এখন কয়েক রকম মাছ ছাড়া দেখা মেলে না অনেক প্রজাতির মাছের।

তাই গবেষণা সচেতনতা বৃদ্ধি মাধ্যমে দেশি প্রজাতির রক্ষা সময়ে প্রয়োজন বলে মনে করেন কৃষিবিদরা।

সিটিজিসান ডটকম/আরএইচ/এমএ

Print This Post Print This Post