ইপিজেডে জ্বর-সর্দি-কাশি নিয়ে যুবকের মৃত্যু

আপডেট: ২৮ মে ২০২০ ১০:২৮ অপরাহ্ন

ইসহাক বিন হোসেন | আপডেট : ২৮ মে, ২০২০ বৃহস্পতিবার ১০:২৪ পিএম

চট্টগ্রাম নগরের সিইপিজেড এলাকায় জ্বর, সর্দি ও কাশি নিয়ে সাইফুল (৩২) নামের এক যুবকের মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (২৮ মে) বিকেলে মুমূর্ষ অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে ওই যুবকের মৃত্যু হয়। মারা যাওয়া যুবক চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন বন্দরটিলাস্থ টিসিবি গলির বাসিন্দা।

বেশ কয়েকদিন ধরে ওই যুবক জ্বর, সর্দি ও কাশিতে ভুগছিলেন। বৃহস্পতিবার (২৮ মে) শারীরিক অবস্থার অবনতি হলে হাসপাতালের উদ্দেশে নিয়ে যাওয়ার পথেই ওই যুবকের মৃত্যু হয়— এমনটাই জানা গেছে তাঁর পারিবারিক সূত্রে।

এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত পৌনে ৮টায় বাহাদুর শাহ কলোনি সংলগ্ন দারুসসালাম জামে মসজিদের কবরস্থানে মৃতের দাফনের ব্যবস্থা হচ্ছে বলে জানা যায়।

মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ইপিজেড থানা পরিদর্শক মো. জিল্লুর রহমান বলেন, ‘ওই এলাকায় এক যুবকের মৃত্যুর বিষয়টি শুনেছি। তবে এখনো ঘটনাস্থলে আমি যাইনি।’

করোনার উপসর্গ থাকায় নমুনা সংগ্রহ করা হবে কিনা— এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘ নমুনা সংগ্রহ তো থানার কাজ নয়। তবে আগে জানতে পারলে কিংবা করোনা টেস্টের রিপোর্ট পেলে ব্যবস্থা নিতে পারতাম।’

সিটিজিসান ডটকম/আরএইচ/ইবিএইচ

Print This Post Print This Post