নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২২ মে, ২০২০ শুক্রবার ১০:৪৫ পিএম
চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ও চসিক নির্বাচনে বিএনপি মনোনীত ধানের শীষের মেয়র প্রার্থী ডা. শাহাদাৎ হোসেনের পক্ষে ও বেসরকারি মেডিকেল কলেজ ছাত্রদলের উদ্যোগে চট্টগ্রামের খেটে খাওয়া ও অসহায় গরীব মানুষগুলোর মাঝে ইফতার বিতরন করা হয়েছে।
শুক্রবার (২২ মে) দুপুরে এসব খাবার বিতরণ করা হয়।
এসময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও চট্টগ্রাম মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ।
এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম, ড্যাব নেতা ডা. ইশা চৌধুরী, ডা.সাকির উর রশিদ, চট্টগ্রাম ছাত্রদলের সহ-সভাপতি জসিম উদ্দিন চৌধুরী, ডা.হাসানুল বান্না, ডা. ফাহাদ, ডা.নোমান, ডা.সায়েম, ডা. রিজভী, ডা. মিজান প্রমুখ ।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
