নিজস্ব প্রতিবেদক | আপডেট : ২১ মে, ২০২০ বৃহস্পতিবার ০১:০২ এএম
গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের চারটি ল্যাবে ৭২৬টি করোনাভাইরাসের নমুনা পরীক্ষা করে চট্টগ্রামে ২৫৭ জনের শরীরে করোনার জীবাণু পাওয়া গেছে। এটিই এ পর্যন্ত একদিনে সর্বোচ্চ শনাক্তের সংখ্যা।
বুধবার (২০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান, বিআইটিআইডিতে ২৩৯ জনের নমুনা পরীক্ষা করে চট্টগ্রাম জেলার ৪১ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
এদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে গত ২৪ ঘন্টায় ৯৬ জনের নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামের ২৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে।
চট্টগ্রাম মেডিকেল কলেজ ল্যাবে ১৯ মে ২০৩টি ও ২০ মে ১৭০টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ১৯ মে ১০১ জন এবং ২০ মে ৮১ জন শনাক্ত হয়েছে।
এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে গত ২৪ ঘন্টায় ১৮টি নমুনা পরীক্ষায় চট্টগ্রামের ৬ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে।
এনিয়ে চট্টগ্রামে মোট করোনা ভাইরাসে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ১ হাজার ২২৮ জনে। এখন পর্যন্ত করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে ৪৪ জনের মৃত্যু হয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
