রাউজান উপজেলা চেয়ারম্যানের দেহে করোনা শনাক্ত

আপডেট: ২০ মে ২০২০ ১১:৫৩ পূর্বাহ্ন

নাঈম উদ্দীন, রাউজান | আপডেট : ২০ মে, ২০২০ বুধবার ১১:৪৫ এএম

করোনাভাইরাস (কোভিড-১৯) আক্রান্ত হয়েছেন চট্টগ্রাম জেলার রাউজান উপজেলার চেয়ারম্যান ও উত্তর জেলা আ.লীগ নেতা এহসানুল হায়দার চৌধুরী ।

মঙ্গলবার (১৯ মে) ফৌজদারহাটের বিআইটিআইডি-তে করোনার নমুনা পরীক্ষায় এহসানুল হায়দার চৌধুরীর করোনা রিপোর্ট পজিটিভ আসে। এর আগে তার দেহে করোনার উপসর্গ দেখা দেয়।

চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করেছেন।

এহসানুল হায়দার চৌধুরী মুঠোফোনে জানান, আমি করোনা পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছি। সকলের কাছে আমি দোয়া প্রার্থী, যেন সুস্থ হয়ে আবারও রাউজানবাসীর সেবায় নিজেকে নিয়োজিত করতে পারি।

উল্লেখ্য চট্টগ্রামে এই প্রথম কোনো উপজেলা চেয়ারম্যান করোনা আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post