পতেঙ্গায় অসহায় ২৩ পরিবারের মাঝে যুবদল নেতার ‍ঈদ উপহার

আপডেট: ১৯ মে ২০২০ ৭:৩৩ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৯ মে, ২০২০ মঙ্গলবার ০৭:৩৫ পিএম

প্রাণঘাতী করোনাভাইরাস দূর্যোগকালী মুহূর্তে লকডাউন করা দুটি বাড়ীতে অসহায় পরিবারের মাঝে ইফতার ও ঈদ উপহার পৌঁছে দেওয়া হয়েছে। এসময় ২৩ পরিবারকে এ সামগ্রী বিতরণ করা হয়।

মঙ্গলবার (১৯ মে) দুপুরে চট্টগ্রামের পতেঙ্গা এলাকায় ৪০ নম্বর ওয়ার্ড এলাকায় চট্টগ্রাম মহানগর যুবদলের সিনিয়র সহ-সভাপতি ইকবাল হোসেনের উদ্যোগে এই সামগ্রী বিতরণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, পতেঙ্গা থানা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. সেলিম, চট্টগ্রাম মহানগর যুবদলের ত্রান ও পূর্ণবাসন বিষয়ক সম্পাদক মোহাম্মদ ইকবাল, ওয়ার্ড বিএনপি নেতা মো. হোসেন, মো. ইউছুপ, যুবদল নেতা মুশফিকুর রহমান নয়ন, সাঈদ আনোয়ার, ইব্রাহিম প্রমুখ।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post