নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ মে, ২০২০ সোমবার ১২:০৫ এএম
চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় তিনটি ল্যাবে ২২২টি করোনাভাইরাসের (কোভিড-১৯)’র নমুনা পরীক্ষায় চট্টগ্রামে আরও ৫৪ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে।
সোমবার (১৮ মে) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।
তিনি জানান ফৌজদারহাট বিআইটিআইডি ল্যাবে গত ২৪ ঘন্টায় ১২৪ জনের নমুনা পরীক্ষা করে ২৭ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে মহানগরীর ২১ জন এবং বাকি ৬ জন হাটহাজারী, পটিয়া, চন্দনাইশ, মিরসরাই, বাঁশখালী ও সীতাকুণ্ড উপজেলার বাসিন্দা।
অন্যদিকে চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমল সাইন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে একইসময়ে নমুনা পরীক্ষা করা হয় ৭৪টি৷ যার মধ্যে ২৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। এর মধ্যে চট্টগ্রাম উপজেলার রয়েছে ২২ জন। বাকি ২ জন খাগড়াছড়ির বাসিন্দা।
উপজেলার ২২ জনের মধ্যে পটিয়ার ৮ জন, বাঁশখালীর ১ জন, সীতাকুন্ড ৭ জন ও হাটহাজারীর বাসিন্দা ৬ জন।
এদিকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২৪টি নমুনা পরীক্ষায় ৫ জন করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। এরা সবাই লোহাগাড়া উপজেলার বাসিন্দা।
চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাবে নমুনা পরীক্ষা হলেও তার ফলাফল কাল সকালে জানানো হবে বলে জানান সিভিল সার্জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
