চট্টগ্রামে আরও ৭৩ জনের করোনা শনাক্ত

আপডেট: ১৮ মে ২০২০ ৯:৫০ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৮ মে, ২০২০ সোমবার ০৯:৪০ এএম

গত ২৪ ঘন্টায় চটগ্রামের তিনটি ল্যাবে নমুনা পরীক্ষায়  নতুন করে জেলার আরও ৭৩ জনের শরীরে করোনা শনাক্ত হয়েছে। এনিয়ে জেলায় করোনা আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৭৮৯।

রবিবার (১৭ মে) রাতে চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, ফৌজদারহাটের বিআইটিআইডিতে ২৪৭ জনের নমুনা পরীক্ষায় করোনা শনাক্ত হয়েছে ৪১ জনের। তার মধ্যে ৪০ জন চট্টগ্রাম জেলার, বাকি একজন লক্ষ্মীপুরের।

চট্টগ্রামে করোনা সংক্রমিতদের মধ্যে নগরীর ২৩ জন রয়েছে, এদের মধ্যে ৩ জন পুরোনো রোগীর আবারও পজিটিভ এসেছে। এছাড়া, রাঙ্গুনিয়া উপজেলার ৫ জন, বোয়াখালীতে ৪ জন, পটিয়ায় ৫ জন, সীতাকুন্ডে ৩ জন।

চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ১৩০টি নমুনা পরীক্ষা করে ৩৪ জনের করোনা পজিটিভ ধরা পড়েছে। এদের মধ্যে চট্টগ্রামের ৩৩ জন ও কুমিল্লার এক বাসিন্দা রয়েছেন।

চট্টগ্রামে আক্রান্ত রোগীর মধ্যে নগরীর ৩১ জন, যাদের মধ্যে ৩ জন পুরোনো রোগীর পুনরায় পজিটিভ এসেছে। এছাড়া বাকি দুইজন উপজেলার বাসিন্দা সংক্রমিত হয়েছে।

অপরদিকে, সিভাসুর ল্যাবে রবিবার পরীক্ষা করা হয় ৮৭টি নমুনা। এর মধ্যে ১২ জনের পজিটিভ পাওয়া গেছে। পজিটিভ হওয়া সবাই ভিন্ন জেলার বাসিন্দা।

কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালের ল্যাবে ৩৭টি নমুনা পরীক্ষা করে লোহাগাড়া উপজেলার ৬ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে।

রবিবারে চট্টগ্রামে করোনা শনাক্ত হওয়া ৭৩ জনের মধ্যে ৩ জন পুলিশ সদস্য রয়েছে বলে নিশ্চিত করেছেন সিএমপির অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) আবু বকর সিদ্দিক। তিনি জানান, তারা বর্তমানে দামপাড়ার পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।

চট্টগ্রাম জেলায় এই পর্যন্ত হাসপাতালে থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০০ জন। এছাড়া, করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন ৩৬ জন ।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post