নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার ০৫:৪০ পিএম
বঙ্গোপসাগরে সৃষ্ট ঘূর্নিঝড় আম্ফান ক্রমশ শক্তিশালী হয়ে উঠেছে। আর এটি ধেয়ে আসছে ভারতের পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের খুলনা অঞ্চলের দিকে। যার ফলে চট্টগ্রাম, মোংলা ও পায়রা সমুদ্রবন্দর এবং কক্সবাজার উপকূলে ৩ নম্বর সতর্কতা সংকেত তুলে ৪ নম্বর স্থানীয় হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অফিস।
রবিবার (১৭ মে) সকালে আবহাওয়ার বিশেষ এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে এ কথা।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন দক্ষিণ–পশ্চিম বঙ্গোপসাগর এলাকায় অবস্থানরত ঘূর্ণিঝড় ‘আম্ফন’ সামান্য উত্তর–পশ্চিম দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। ঘূর্ণিঝড়টি আজ (রবিবার) সকাল ছয়টায় চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ১ হাজার ৩৪৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার থেকে ১ হাজার ২৮০ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৭৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণপশ্চিমে এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ১ হাজার ২৫৫ কিলোমিটার দক্ষিণ-দক্ষিণ পশ্চিমে অবস্থান করছিল। এটি আরও ঘনীভূত হয়ে উত্তর-পশ্চিম দিকে অগ্রসর হতে পারে।
ঘুর্ণিঝড় আম্ফানের সর্বশেষ অবস্থান দেখুন
ভারতের আবহাওয়া দফতর বলছে, বঙ্গোপসাগরে সৃষ্ট এই ঝড় আগামী দু’দিনের মধ্যে প্রলয়ঙ্করী রূপ ধারণ করতে পারে; তখন ঘূর্ণিঝড়টি ঘণ্টায় ১৪৫ থেকে ১৭০ কিংবা ১৭০ থেকে ২০০ কিলোমিটার বাতাসের গতিবেগ নিয়ে আঘাত হানতে পারে এবং এটি বাংলাদেশের দিকেই এগিয়ে আসছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
