নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৭ মে, ২০২০ রবিবার ০৪:৪৮ পিএম
মহামারী করোনা ভাইরাসের আতঙ্ক উপেক্ষা করেই ঘটা করে আয়োজন করা হয় শ্রাদ্ধের। আর সেই শ্রাদ্ধে অংশগ্রহণ করে ৫০০ মানুষ। আর তাঁদের সবার জন্য করা হয় খাবারের ব্যবস্থাও। খবর পেয়ে শ্রাদ্ধের আয়োজন পণ্ড করলেন ম্যাজিস্ট্রেট ।
এমনই ঘটনা ঘটেছে চট্টগ্রামের বোয়ালখালীর শ্রীপুর-খরণদ্বীপ ইউনিয়নের জৈষ্ঠপুরা গ্রামে। সরকারি নির্দেশনা অমান্য করে সেখানে উত্তম চৌধুরী নামে এক ব্যক্তি শ্রাদ্ধের আয়োজন করেন। সেখানে প্রায় ৫০০ জনকে করা হয় নিমন্ত্রণ।
রবিবার (১৭ মে) দুপুরে জৈষ্ঠ্যপুরা গ্রামের উত্তম চৌধুরীর বাড়িতে নির্বাহী ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরীর নেতৃত্বে অভিযান চালিয়ে তার মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠান বন্ধের নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
ম্যাজিস্ট্রেট মোজাম্মেল হক চৌধুরী জানান, করোনা ভাইরাসের সংক্রমণ ঠেকাতে বোয়ালখালীতর উপজেলা প্রশাসন সবধরণের সামাজিক, ধর্মীয় অনুষ্ঠান এবং জনাসমাগম নিষিদ্ধ করেছে।
এই নির্দেশনাকে উপেক্ষা করে উত্তম চৌধুরী প্রায় ৫০০ লোক নিয়ে তার মায়ের শ্রাদ্ধের অনুষ্ঠানের আয়োজন করেছিলেন। আমরা ঘটনাস্থলে পৌঁছানোর আগেই প্রায় ২৫০ মানুষ খেয়ে নেন। বাকিদের আমরা নিজ নিজ বাড়িতে পাঠিয়ে দিয়ে রান্না করা খাবার পাশের দরিদ্র লোকদের মাঝে বিলিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছি এবং শ্রাদ্ধের ধর্মীয় আচার ব্যতীত অন্য আয়োজন বন্ধ করার নির্দেশ দিই।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশ না মেনে জনসমাগম করায় উত্তম চৌধুরীকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
