করোনাকালে পটিয়ায় আগুনে পুড়ল রঙ কারখানাসহ ২টি বসতঘর

আপডেট: ১৬ মে ২০২০ ৫:৩২ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ মে, ২০২০ শনিবার ০৫:২০ পিএম

চট্টগ্রামের পটিয়ায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুন লেগে একটি রং কারখানাসহ ২ টি বসতঘর পুড়ে গেছে।

শনিবার (১৬ মে) সকাল দশটায় পটিয়া উপজেলার জঙ্গলখাইন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের নাইখাইন গ্রামে এ ঘটনা ঘটে। অগ্নিকাণ্ডে পুড়ে যাওয়া রঙ কারখানাটি বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের পটিয়ার স্টেশন অফিসার সোমেন বড়ুয়া বলেন, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে গিয়াস উদ্দিনের মালিকানাধীন নাফিউ পেইন্টস নামের রঙ তৈরির কারখানায় আগুন লাগে। পৌনে ১২টার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।

আগুনে সংলগ্ন দুটি বসত ঘর পুড়লেও কেউ হতাহত হয়নি বলে ফায়ার সার্ভিসের কর্মকর্তারা জানান।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post