বোরকা পড়ে পালানোর চেষ্টা করেও শেষ রক্ষা হলো না আসামির

আপডেট: ১৬ মে ২০২০ ৪:২৯ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৬ মে,২০২০ শনিবার ০৪:২০ পিএম

খুনের ঘটনার প্রধান আসামি পালাতে যাচ্ছিল বোরকা পড়ে। কিন্তু তাতেও শেষ রক্ষা হলো না তার। শেষ পর্যন্ত গ্রেফতার হতেই হলো। ফটিকছড়ি উপজেলার ভূজপুর থানা এলাকায় ঘটেছে এমনই ঘটনা।

জানা যায়, গত ২৭ এপ্রিল ভূজপুর থানাধীন সুয়াবিল উত্তর হাজীরখীল চিকনছড়া খালে খুন হন আলাউদ্দিন নামে এক ব্যক্তি৷ খুনের ঘটনায় একইদিনে দন্ডবিধি ১৪৩/১৪৭/৩০২/৩৪ ধারায় মামলা দায়ের হয় ভূজপুর থানায়।

একইদিনে হত্যাকাণ্ডে  জড়িত দুই আসামিসহ ৩ জনকে গ্রেফতার করা হলেও ধরা ছোঁয়ার বাইরে থেকে যান এজাহারভূক্ত অন্যতম প্রধান আসামি মো. কফিল উদ্দিন।

পুলিশ তাকে ধরতে নেয় প্রযুক্তির সহায়তা। অবস্থান শনাক্তের পরই শুরু হয় প্রশাসনের অভিযান।

শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় ভূজপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবদুল্লাহর নেতৃত্বে একদল চৌকস অফিসার-ফোর্স নাজিরহাট পৌরসভা এলাকায় অভিযান শুরু করে।

৩নং ওয়ার্ডের ফকির-বাগিচা এলাকায় অভিযান চলাকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে আসামি মো. কফিল উদ্দিন বোরকা পড়ে পালিয়ে যাচ্ছিল। কিন্তু তাতেও হলো না  তার শেষ রক্ষা। ধরা পড়লেন পুলিশের হাতে।

আসামি মো. কফিল উদ্দিন, উত্তর হাজীরখীল, সুয়াবিল এর মৃত মোঃ ইসমাইল পুত্র। তাকে ইতিমধ্যে আদালতে সোপর্দ করা হয়েছে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post