দামপাড়া পুলিশ লাইনে ৩

এবার সদরঘাট থানার ওসিসহ ১৩ পুলিশ সদস্য করোনার শিকার

আপডেট: ১৪ মে ২০২০ ১২:০৮ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ১১:৪০ পিএম

আজ চট্টগ্রামে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)’র সদরঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) ফজলুর রহমান ফারুকীসহ আরও ১০ পুলিশ কর্মকর্তার দেহে করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। এছাড়া নগরের দামপাড়া পুলিশ লাইনের ৩ পুলিশ সদস্যের করোনা রিপোর্টও পজিটিভ এসেছে।

আজ বুধবার (১৩ মে) চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে করোনাভাইরাস এর ২৯১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়। তার মধ্যে রয়েছেন সিএমপি’র সদরঘাট থানার এই ১০ পুলিশ কর্মকর্তা এবং দামপাড়া পুলিশ লাইনের ৩ পুলিশ সদস্য।

সিএমপির অতিরিক্ত কমিশনার (কোতোয়ালি) নোবেল চাকমা বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, ‘আজ বিআইটিআইডিতে প্রকাশিত রেজাল্টে সদরঘাট থানার ওসিসহ ১০ জনের করোনা রিপোর্ট পজিটিভ এসছে। বর্তমানে তাঁরা তাঁদের নিজ বাসস্থানে রয়েছেন। আগামীকাল তাঁদের চিকিৎসার জন্য চট্টগ্রাম জেনারেল হাসপাতালে পাঠানো হবে।’

উল্লেখ্য, গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের চারটি ল্যাবে মোট ৩৬৯টি নমুনা পরীক্ষা পরীক্ষা করা হয়েছে। যেখানে মোট পজিটিভ রোগী পাওয়া গেছে ১১৪ জন। নগরেই শনাক্ত হয়েছে ৭৪ জন। এর মধ্যে চট্টগ্রাম জেলায় মোট ৯৫ জন। বাকি ১৯ জন ভিন্ন জেলার।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post