নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ১১:০৯ পিএম
করোনার উপসর্গ নিয়ে মারা যাওয়া চট্টগ্রাম নগরের ৩৭ নং মুনির নগর ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী মো. হোসেন মুরাদের (৫০) করোনা রিপোর্ট পজিটিভ এসেছে। বুধবার রাতেই ফৌজদারহাটের বিআইটিআইডি ল্যাবে তার নমুনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ পাওয়া যায়।
রবিবার (১০ মে) তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠান। এরপর বুধবার (১৩ মে) সকালে তিনি করোনা উপসর্গ নিয়ে মুন্সিপাড়া এলাকার নিজ বাসায় মৃত্যুবরণ করেন। রিপোর্ট পাওয়ার আগেই মারা যান তিনি।
হোসেন মুরাদ ৩৭ নং ওয়ার্ড আওয়ামী লীগ এর ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে একই ওয়ার্ডের আ.লীগ সমর্থিত কাউন্সিলর প্রার্থী ছিলেন।
উল্লেখ্য, গত কয়েকদিন ধরে হোসেন মুরাদ জ্বরে ভুগছিলেন। তাই গত রবিবার তিনি করোনাভাইরাস পরীক্ষার জন্য নমুনা পাঠান। এরমধ্যে বুধবার সকালে তার প্রচন্ড শ্বাসকষ্ট বেড়ে যায়। এরপর তিনি রিপোর্ট পাওয়ার আগেই মারা যান।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
