২৪ ঘন্টায় চট্টগ্রামে আরও ৯৫ জনের করোনা শনাক্ত

আপডেট: ১৩ মে ২০২০ ১১:০১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ১০:৫৫ পিএম

চট্টগ্রামে আরও ৯৫ জনের দেহে করোনাভাইরাসের জীবাণু শনাক্ত হয়েছে৷ গত ২৪ ঘন্টায় চট্টগ্রামের চারটি ল্যাবে ৩৬৯টি নমুনা পরীক্ষার ফলাফলে ১১৪ জনের দেহে করোনাভাইরাস শনাক্ত হয়। যার মধ্যে শুধু চট্টগ্রাম জেলাতেই রয়েছে ৯৫ জন। এছাড়া ভিন্ন জেলায় ১৯টি নমুনা পজিটিভ পাওয়া গেছে৷

আজ বুধবার (১৩ মে) রাতে এসব তথ্য নিশ্চিত করে চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি।

বুধবার বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় ২৩১টি নমুনা পরীক্ষায় ৪৯ জনের করোনা পজিটিভ শনাক্ত হয়েছে। যার মধ্যে চট্টগ্রাম মহানগরে শনাক্ত হয়েছে ৩৩ জন, উপজেলায় ৫ জন এবং বাকি ১১ টি ভিন্ন জেলায়।

চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে ৪৬টি নমুনা পরীক্ষায় ২০ জনের করোনা শনাক্ত হয়েছে। যার মধ্যে বাঁশখালী উপজেলাতেই রয়েছে ১২ জন এবং বাকি ৮টি ভিন্ন জেলার।

এদিকে চট্টগ্রামে করোনা পরীক্ষার অন্যতম ল্যাব চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) এর পিসিআর ল্যাবে ৯০টি নমুনা পরীক্ষা করা হয়। এর মধ্যে ৪৫টি নমুনা পজিটিভ পাওয়া গিয়েছে। যার মধ্যে মহানগর এলাকাতেই রয়েছে ৪১টি এবং বাকি ৪টি উপজেলার।

এছাড়া কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে চট্টগ্রাম জেলার ২টি নমুনা পরীক্ষায় দুইটিই নেগেটিভ এসেছে।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post