অমিত কান্তি সিকদার | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ০৫:৫০ পিএম
রোদে পুড়ে বৃষ্টিতে ভিজে ফসল ফলায় কৃষকরা। করোনার প্রভাবে বর্তমান পরিস্থিতিতে দেশের কৃষকরা এখন বিপদগ্রস্ত। এত কষ্ট করে ফলানো সবজি আশানুরূপ দামে বিক্রি করতে পারছেন না তাঁরা। আর এবার এসব বিপদগ্রস্ত ও গরীব কৃষকদের পাশে দাঁড়াল ‘হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরাম’।
গত মঙ্গলবার (১২ মে) হাটহাজারী উপজেলা প্রশাসক (ইউএনও) রুহুল আমীনের নিকট ২৫০ কেজি শাক-সবজি হস্তান্তর ও বুধবার (১৩ মে) ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের এতিহ্যবাহী সংগঠন ‘হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরাম।’
ত্রাণ বিতরনের সময় উপস্থিত ছিলেন ফোরামের সাবেক সভাপতি মো. রাশেদ চৌধুরী, বর্তমান কার্যনির্বাহী পরিষদের সভাপতি মো. মাসুদ আলম, সহ-সভাপতি মিনহাজুল আবেদীন, উপ-সহসভাপতি মো. শরীফুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম, যুগ্ম-সাধারণ সম্পাদক আবু হানিফ, সহ-সাধারণ সম্পাদক মো. আকরাম এবং পরিবহণ সম্পাদক মো. জুনায়েদ সহ আরও অনেকে।
সংগঠনটির সাধারণ সম্পাদক মো. শহীদুল ইসলাম বলেন, আমরা আমাদের সামর্থ্য অনুযায়ী ২৫০ কেজি শাকসবজি উপজেলা প্রশাসককে হস্তান্তর করেছি এবং ১৫০ পরিবারের মাঝে ত্রাণ বিতরনে সক্ষম হয়েছি। জাতির এই ক্রান্তিলগ্নে সবাইকে নিজ নিজ সাধ্যমত অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো উচিত।
তিনি বলেন, আমরা আমাদের সাধ্যমত কাজ করে যাচ্ছি।
আগামীতেও সামাজিক ও মানবিক কার্যক্রমে “হাটহাজারী সেন্ট্রাল স্টুডেন্টস্ ফোরাম” দেশ ও জাতির কল্যাণে অগ্রণী ভূমিকা রাখবে বলেও আশা ব্যক্ত করেন তিনি।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
