নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ০২:২০ পিএম
প্রাণঘাতী করোনাভাইরাস এর উপসর্গ নিয়ে মারা গেছেন চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে ৩৭ নং ওয়ার্ডের কাউন্সিলর প্রার্থী হোসেন মুরাদ। এছাড়া তিনি একই ওয়ার্ডের আ.লীগের ভারপ্রাপ্ত সভাপতির দায়িত্বে ছিলেন।
বুধবার (১৩ মে) সকালে মুন্সিপাড়ার নিজ বাসায় কোয়ারেন্টাইনে থাকা অবস্থায় মারা যান তিনি৷ মৃত্যুকালে তার বয়স হয়েছিলো ৫০ বছর।
জানা গেছে, হোসেন মুরাদ জ্বরে ভোগার কারণে গত তিনদিন আগে করোনা পরীক্ষার জন্য নমুনা দিয়েছিলেন। জেলা সিভিল সার্জন কার্যালয় থেকে তার শরীরের নমুনা সংগ্রহ করা হয়েছিল। কিন্তু নমুনা পরীক্ষার রিপোর্ট আসার আগেই বুধবার সকালে মুন্সিপাড়ার নিজ বাসায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
মাত্র ৫০ বছর বয়সে মারা যাওয়া স্থানীয় এই আ.লীগ নেতা মৃত্যুকালে এক সন্তান সহ বহু শুভাকাঙ্খি ও গুণগ্রাহী রেখে যান।
এদিকে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে করোনার লক্ষণ থাকায় করোনার রোগী দাফনের নিয়ম মেনেই হাসান মুরাদের লাশ দাফন করার উদ্যোগ নেওয়া হয়েছে। তবে আজকের মধ্যে তার করোনার রিপোর্টও পাওয়া যাবে বলে সিভিল সার্জন অফিস জানিয়েছে।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
