নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১৩ মে, ২০২০ বুধবার ১২:১৫ এএম
চট্টগ্রামের অনলাইন পোর্টাল পাঠক ডট নিউজের সম্পাদক সাইফুল ইসলাম শিল্পী আক্রান্ত। চট্টগ্রামের এটি প্রথম কোন সাংবাদিক করোনায় পজিটিভ শনাক্ত হয়- এমনটাই জানিয়েছেন তিনি নিজেই।
সাইফুল ইসলাম শিল্পী বলেন, ‘শারীরিকভাবে তিনি সুস্থ আছেন। তার জ্বর ছিল বলে গত ১০ মে তিনি বিআইটিআইডিতে তার নমুনা পরীক্ষার জন্য দিয়েছিলেন। বেশ কয়েকবার যোগাযোগ করে বিশেষ অনুরোধে তার নমুনা দুই দিনের মাথায় পরীক্ষা করা হয়। মঙ্গলবার যে রিপোর্ট দেওয়া হচ্ছে সেগুলো ৭ মে তারিখে দেওয়ার নমুনার’।
স্ত্রী, দুই সন্তানসহ আরও চারজনের দ্রুত নমুনা পরীক্ষা করার চেষ্টা করবেন জানিয়ে সাইফুল ইসলাম শিল্পী বলেন, ‘আমি আপাতত বাসায় থেকেই চিকিৎসা নেবো বলেই ঠিক করেছি। পরিবারের সকলকে দ্রুত পরীক্ষার আওতায় আনার বিষয়ে ভাবছি আমি।’
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
