কেইপিজেডে বকেয়া বেতনের দাবিতে কর্মকর্তাদের বিক্ষোভ

আপডেট: ১২ মে ২০২০ ৩:২৫ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মে, ২০২০ মঙ্গলবার ০১:৪০ পিএম

চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের ‘ডেনিম এক্সপার্ট’ নামক একটি কারখানার বকেয়া বেতন পরিশোধ করার দাবিতে কাজ বন্ধ করে বিক্ষোভ করছেন ‘টপ ম্যানেজমেন্ট’ শ্রমিকরা। পরে তাঁরা কারো কাছে আশ্বাস না পেলে কাজ বন্ধ করে কারখানার পাওয়ার অফ করে দিয়ে ছুটি দিয়ে দেয় শ্রমিকদের৷

মঙ্গলবার (১২ মে) সকাল ১০টার দিকে কেইপিজেড ১ নম্বর রোডে ডেনিম এক্সপার্ট লিমিটেডে এ ঘটনা ঘটে। তবে এই রিপোর্ট লেখা দুপুর ১টার দিকে গেইট থেকে এসব শ্রমিকরা চলে যায়।

জানা যায়, গত মার্চ ও এপ্রিল মাসের বেতন পরিশোধ করে ৪০ ভাগ। বাকি ৬০ ভাগ বেতন পরিশোধের করার কথা ছিল গতকাল (১১ মে)। পরে বেতন পরিশোধের কোন সিদ্ধান্ত না পাওয়ায় পরে সেখানকার বের হয়ে কেপিজেডের গেইটে এসেই বিক্ষোভ করেন শ্রমিকরা।

এদিকে কর্ণফুলী ইপিজেডের ডেনিম এক্সাপার্ট লিমিটেডের প্রায় আড়াই হাজার শ্রমিক কর্মরত রয়েছে। অধিকাংশ শ্রমিকের বেতন দেওয়া হলেও সেখানে টপ ম্যানেজমেন্টের প্রায় ৩ শতাধিক শ্রমিকের দুই মাসের বেতন ৬০ ভাগ বকেয়া রেখেছে প্রতিষ্ঠানটি। এছাড়া ২০১৯ সালের নভেম্বর মাসেরও ৬০ ভাগ বেতন এখনো পরিশোধ করা হয়নি।

বেপজা (কেইপিজেড) জেনারেল ম্যানেজার মসিউদ্দিন বিন-মেজবাহ বলেন, ‘টপ ম্যানেজমেন্টের লেভেলের কিছু শ্রমিকদের বেতন ৪০ ভাগ পরিশোধ করেছে। বাকি ৬০ ভাগ বেতন পরিশোধ করবে দুই-একদিনের মধ্যে।’

২০১৯ সালের বকেয়া বেতন থাকলে ওই বিষয়টিও দেখা হচ্ছে বলেও জানান তিনি।

সিটিজিসান ডটকম/সিএস

Print This Post Print This Post