সিভাসুতে আরও ১৮ জনের করোনা শনাক্ত

আপডেট: ১২ মে ২০২০ ১২:৪১ পূর্বাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১২ মে, ২০২০ মঙ্গলবার ১২:৩০ পিএম

চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয় (সিভাসু) ল্যাবে আরও ১৮ জনের দেহে করোনার জীবাণু পাওয়া গেছে৷ এ নিয়ে চট্টগ্রামে আজ করোনা আক্রানের সংখ্যা দাঁড়ালো ৬৪ জনে৷

সোমবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷

তিনি বলেন, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্স বিশ্ববিদ্যালয়ের ল্যাবে সোমবার (১১ মে) ৯৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে নগরের ১১ জন এবং বিভিন্ন উপজেলার ৭ জন সহ চট্টগ্রামের ১৮ জনের করোনা শনাক্ত হয়েছে।

নগরীতে নতুন আক্রান্তরা হলেন— কাজীর দেউরি ১ জন, লালদিঘির পাড় ১ জন, কদমতলী ২ জন, হালিশহর ২ জন, ফিরিঙ্গিবাজার ১ জন, পতেঙ্গা ১ জন, টেরীবাজার ১ জন, পতেঙ্গা এয়ারপোর্ট রোড ১ জন এবং চকবাজার পশ্চিম গলি ১ জন।

উপজেলার ৭ জন হলেন, সাতকানিয়া ২ জন, রাংগুনিয়া ২ জন, সীতাকুণ্ড ১  জন এবং হাটহাজারী ২ জন।

এর আগে বিআইটিআইডির পরীক্ষায় আরো ৩১ জনের করোনা পজেটিভ ধরা পড়ে। এর মধ্যে নগরের ১৭ জন এবং চট্টগ্রামের বিভিন্ন উপজেলায় ১৪ জন।

এছাড়া একইদিন চট্টগ্রাম মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের ফলাফলেও চট্টগ্রামের ১৩ জন এবং বিভিন্ন উপজেলার ২ জনের করোনা শনাক্ত হয়।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post