নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ মে ২০২০, সোমবার ১১:৫০ পিএম
চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডি ল্যাবে ২৩৪ নমুনা পরীক্ষায় আরও ৩১ জনের দেহে করোনা পজিটিভ পাওয়া গেছে৷
সোমবার (১১ মে) রাতে এ তথ্য নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷
তিনি জানান, সোমবার রাতে বিআইটিআইডিতে ২৩৪টি নমুনা পরীক্ষায় ৩১ জনের করোনা শনাক্ত হয়। এর মধ্যে নগরীতে আক্রান্ত হয়েছেন ১৭ জন। চট্টগ্রামের বিভিন্ন উপজেলা ১৪ জন।
এর আগে সোমবার রাতে চট্টগ্রাম মেডিকেল কলেজের ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট পজেটিভ আসে। এর মধ্যে নগরীর ১৩ জন আর পটিয়া ও ফটিকছড়ির দুজন আছে।
এদিকে, আজ সোমবার এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ৩১৪ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
