অমিত কান্তি সিকদার | আপডেট : ১১ মে, ২০২০ সোমবার ১১:৫৭ পিএম
ভিবিডি, যার পূর্ন রুপ হল ভলান্টিয়ার ফর বাংলাদেশ। এই সংগঠনটি মূলত বাংলাদেশের মানুষের এসডিজি গোল নিয়ে কাজ করে থাকে। ভিবিডি-র মূল উদ্দেশ্য হল যুবকদের সক্ষমতা বিকাশ, নেটওয়ার্কিং এবং উন্নয়নের জন্য সামাজিক প্রচারাভিযানকে সমর্থন এবং ক্ষমতায়ন। এটি “জাগো ফাউন্ডেশন” এর একটি যুব শাখা। ভিবিডি এর চট্টগ্রাম শাখাটি সবার কাছে ভিবিডি চট্টগ্রাম নামে পরিচিত।
সংগঠনটির চট্টগ্রাম জেলা শাখা ২০১১ সালে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে। বর্তমানে সংগঠনটির প্রায় ৩৫০০০ স্বেচ্ছাসেবক রয়েছে এবং ৮ টি বিভাগের ৩২ টি জেলায় তারা কাজ করছে।বছরের বিভিন্ন সময়ে ভিবিডি তাদের নিয়মিত কার্যক্রমগুলো পরিচালনার পাশাপাশি বর্তমান করোনা পরিস্থিতিতে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলোকে সাহায্যের জন্য হাতে তুলে নিয়েছে কিছু নতুন প্রজেক্ট।
পবিত্র ঈদ-উল ফিতরকে সামনে রেখে কর্মসংস্থান হারানো পরিবারগুলোকে সাহায্য করতে ভিবিডি চট্টগ্রামের প্রজেক্ট- “আসুন,খুশি ছড়াই”। প্রজেক্টটি সম্পূর্ণ অনুদানভিত্তিক। যে কেউ চাইলে অনুদান বা যাকাত দিতে পারবে এই প্রজেক্টে। এই অনুদানের অর্থ দিয়ে কর্মহীন মানুষদের মাঝে ত্রাণ বিতরন এবং যাকাতের টাকায় গরীব-দুঃখীদের মাঝে শুকনো খাবার বিতরণ করা হবে।
এ বিষয়ে ভিবিডি চট্টগ্রাম জেলার কোষাধ্যক্ষ সুজয় বড়ুয়া সিটিজিসানকে বলেন, ‘বর্তমানে করোনা পরিস্থিতিতে দেশের নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের অধিকাংশ মানুষই কর্মসংস্থান হারিয়ে উপার্জন এর সক্ষমতা হারিয়েছে। ফলে পরিবার-পরিজন নিয়ে কষ্টে দিন কাটাচ্ছে। অনেকেই ঠিকমতো খাবার জোগাতে পারছে না বা সরকার প্রদত্ত ত্রান ও ঠিকঠাক মতো পাচ্ছে না। এসব অসহায় মানুষদের পাশে দাঁড়ানোর তাগিদেই আমাদের এ উদ্যোগ।এ সময়ে প্রশাসনকে আহ্বান জানাবো যথাসম্ভব সাহায্য করে আমাদের এ উদ্যোগ বাস্তবায়নে এগিয়ে আসুন।’
ভিবিডি চট্টগ্রাম জেলার ভলান্টিয়ার সানজিদা হক প্রিয়া বলেন, ‘করোনার আক্রমনে যখন থমকে গেছে গোটা বিশ্ব এবং দেশ রয়েছে মুমূর্ষু অবস্থায় তখন মানবতার সাহায্যের হাত বাড়িয়ে দেশের মানুষের পাশে দাঁড়ানো একজন সুনাগরিকের প্রধান দায়িত্বগুলোর মধ্যে অন্যতম বলে মনে করছি। দেশের বর্তমান পরিস্থিতিতে অধিকাংশ নিম্ন ও মধ্যবিত্ত পরিবারগুলো রয়েছে ঘোর বিপদে। নিয়মিত খাবার জুটছে না তাদের মুখে। এমতবস্থায় ঈদ-উল-ফিতরকে সামনে রেখে এসব অসহায় মানুষদের পাশে দাঁড়াতেই আমাদের এ উদ্যোগ। নিম্ন-মধ্যবিত্ত ও গরীব-দুঃখী সবার মাঝে ঈদ আনন্দ ছড়িয়ে দিতেই আমরা কাজ করে যাচ্ছি এবং এই প্রজেক্ট বাস্তবায়নে আপনাদের সাহায্য একান্ত কাম্য।’
অনুদান পাঠানোর ঠিকানাঃ মোহাম্মদ কাওসার হোসাইন -০১৭৯৫২৪০৬৯৬ (বিকাশ), সুজয় বড়ুয়া -০১৭২৯৯১৭২৪৯ (বিকাশ), মীর শামসুল আরেফিন-০১৮৬৭১৬১৬২৬ (বিকাশ), পারমিতা মিত্র-০১৭২৪৪৮৯৪৩০ (বিকাশ), সানজিদা হক প্রিয়া-০১৬৪৭৫৮০২৮৫ (বিকাশ), মোহাম্মদ কাওসার হোসাইন -০১৭৯৫২৪০৬৯৬৪ (রকেট), ফারজানা আক্তার রাখি-০১৮৬৪৯৯৫২১৮৩ (রকেট)।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
