তৃতীয় দিনে চমেকে ১৫ জনের করোনা শনাক্ত

আপডেট: ১১ মে ২০২০ ১১:৪৮ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১১ মে, ২০২০ সোমবার ১১:০৩ পিএম

প্রথম দুইদিন করোনাভাইরাস এর ৯ টি নমুনা পরীক্ষা করেও চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পিসিআর ল্যাবে কোন পজিটিভ রোগী পাওয়া না গেলেও তৃতীয় দিনেই শনাক্ত হলো ১৫ রোগী৷

সোমবার (১১ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷

তিনি জানান, চমেক’র পিসিআর ল্যাবে ৫৬ জনের নমুনা পরীক্ষায় ১৫ জনের রিপোর্ট পজিটিভ পাওয়া যায়৷ যার মধ্যে নগরীর ১৩ জন, পটিয়ায় ১ জন এবং অপরজন ফটিকছড়ির বাসিন্দা৷

নগরে নতুন শনাক্তরা হলেন রাহাত্তারপুল ২ জন পুরুষ যথাক্রমে বয়স, (২২) ও (৩০)। বন্দরটিলা ইপিজেড বয়স মহিলা (৬৬), বিএমএ (BMA) পুরুষ বয়স (২৯), পতেঙ্গা বিএনএস পুরুষ বয়স (২৪), বায়েজিদ পুরুষ বয়স (৩০),  বেপারীপাড়া পুরুষ বয়স (৩৯), ফকিরহাট পুরুষ বয়স (৭০), হাজারীগলি মহিলা যথাক্রমে বয়স (১৭) ও (২২), ডবলমুরিং পুরুষ বয়স (৫২), শেখেরপুল পুরুষ বয়স (২৮), বন্দর ফ্রি পোর্ট  পুরুষ বয়স (২৪) ও পটিয়া উপজেলায় পুরুষ বয়স (৫৯)।

এদিকে, আজ সোমবার এ পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ২৮৩ জনে। করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ২০ জনের মৃত্যু হয়েছে। করোনা থেকে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬৯ জন

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post