নিজস্ব প্রতিবেদক | আপডেট : ১০ মে, ২০২০ রবিবার ১১:৫০ পিএম
চট্টগ্রামের ফৌজদারহাটের বিশেষায়িত হাসপাতাল বিআইটিআইডিতে গত ২৪ ঘন্টায় ২১৭ জনের নমুনা পরীক্ষা করে আরও ১৪ জন করোনাভাইরাস পজিটিভ হিসেবে শনাক্ত হয়েছেন৷
রবিবার (১০ মে) রাতে বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রামের সিভিল সার্জন ডা. সেখ ফজলে রাব্বি৷
তিনি জানান, চট্টগ্রামের বিআইটিআইডিতে আজ ২১৭ টি নমুনা পরীক্ষার ফলাফলে চট্টগ্রামে আরও ১৪ জনের করোনা পজিটিভ পাওয়া গেছে৷ যার মধ্যে নগরীতে ১০ জন এবং বাকি ৪ জন উপজেলার৷
সিভিল সার্জন সূত্রে জানা যায়, নগরে নতুন ১০ শনাক্তের মধ্যে নগরের আগ্রাবাদের (হাজীপাড়া) ১ জন, হালিশহর ২ জন, নাসিরাবাদ (মেয়রগলি) ১জন, সরাইপাড়া ১জন, একে খান ১জন, উত্তর কাট্রলী ১জন, মুন্সীপাড়া ১জন, কর্ণেলহাট ১জন এবং অপরজন ফিল্ড হাসপাতাল ১ জন৷
এদিকে উপজেলায় নতুন করে সীতাকুণ্ড উপজেলার ভাটিয়ারিতে ১ জন, চন্দনাইশের দোহাজারির ১ জন, মীরসরাইয়ের অলিনগরের ১ জন এবং হাটহাজারীর ডাকবাংলো রোডের ১ জন বাসিন্দার করোনা পজিটিভ পাওয়া গেছে৷
এ নিয়ে চট্টগ্রামে রবিবার রাত পর্যন্ত করোনা আক্রান্ত রোগী দাঁড়িয়েছে ২৬৮ জনে। এ পর্যন্ত ১৮ জনের মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন মোট ৬৪ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
