কালবৈশাখী ঝড়ে সন্দ্বীপের ৩ জেলে নিখোঁজ

আপডেট: ৮ মে ২০২০ ৫:০২ অপরাহ্ন

সন্দ্বীপ (চট্টগ্রাম) প্রতিনিধি | আপডেট : ০৮ মে, ২০২০ শুক্রবার ০৪:৫৫ পিএম

কালবৈশাখী ঝড়ে নদীতে সন্দ্বীপের ৩ জেলে নিখোঁজ হয়েছে। সন্দ্বীপের পশ্চিমে মেঘনার মোহনার মাছ ধরার সময় কালবৈশাখীর তুফানে নৌকা উল্টে এই ঘটনা ঘটে।

বৃহস্পতিবার (০৭ মে) রাতে জেলেরা বিহিন্দি জালের খুটির সাথে নৌকা বেধে নদীতে মাছ ধরছিল। এমন সময় কালবৈশাখীর ঝড়ে তাদের নৌকায় ৩ জেলে নদীতে পড়ে যায়। খবর পেয়ে অন্যান্য জেলেরা নিখোঁজ জেলেদের নদীতে খুঁজতে নদীতে নামে।

শুক্রবার সকাল থেকে কোষ্টগার্ডের একটি টিম নদীতে নামে। তবে বিকাল ৪ টা পর্যন্ত কাউকে খুঁজে পাওয়া যায়নি। নিখোঁজ জেলেরা সকলেই সারিকাইত ১ নং ওয়ার্ডের বাসিন্দা।

তাঁরা হলেন মনতোষ জলদাশ, সাধু জলদাশ ও জহরলাল জলদাশ। তবে তাদের নৌকা উদ্ধার করে কূলে আনা হয়েছে।

সারিকাইত ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফখরুল ইসলাম পনির জানান, সকাল থেকে এখনো এখন বিকাল সাড়ে চারটা পর্যন্ত আমারা কোষ্টগার্ড সহ নদীতে খুজে যাচ্ছি।এখনো পর্যন্ত তাদের কোন খোঁজ পাইনি।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post