চট্টগ্রামে করোনা জয় করে বাড়ি ফিরল আরও ৬ জন

আপডেট: ৭ মে ২০২০ ১০:৫১ অপরাহ্ন

নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭, মে, ২০২০ বৃহস্পতিবার ১০:৪০ পিএম

চট্টগ্রামে প্রাণঘাতী করোনাকে জয় করে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে বাড়ি ফিরল ডাক্তার, পুলিশসহ আরও ৬ জন৷

বৃহস্পতিবার (০৭ মে) বিষয়টি নিশ্চিত করে জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব জানান সুস্থ হওয়া ৬ জনের ৩ জন চিকিৎসক, একজন পুলিশ কর্মকর্তা, একজন সাতকানিয়ার, এবং অপরজন চট্টগ্রাম মহানগরীর বাসিন্দা৷

ডা. আব্দুর রব বলেন, করোনাভাইরাস জয় করে সুস্থ হয়ে বাড়ি ফেরা ৬ জনের চিকিৎসাধীন অবস্থায় দুই দফা নমুনা পরীক্ষায় ফলাফল নেগেটিভ আসে৷ তাই আজ (বৃহস্পতিবার) দুপুরে তাঁদের হাসপাতাল থেকে ছাড়পত্র দিয়ে ১৪ দিনের হোম কোয়ারেন্টাইনে থাকতে বলা হয়েছে৷ এখনও চট্টগ্রাম জেনারেল হাসপাতালে ৩৬ জন আইসোলেটেড আছেন৷

করোনার লক্ষণ থাকা আরও ১০ জন চিকিৎসাধীন অবস্থায় আছেন বলেও জানান তিনি৷

এদিকে, আজ বৃহস্পতিবার দুপুর পর্যন্ত চট্টগ্রাম জেলায় করোনা আক্রান্ত শনাক্তের মোট সংখ্যা দাঁড়ালো ১৩৪ জনে। তবে ঢাকা, রাজবাড়ি, কুমিল্লা ও কঙবাজার থেকে করোনা পজিটিভ ৫ জন চট্টগ্রামে চিকিৎসাধীন থাকায় চট্টগ্রামে মোট রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১৩৮ জনে।

উল্লেখ্য, করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত ১২ জনের মৃত্যু হয়েছে। সবমিলিয়ে বৃহস্পতিবার (৭ মে ) পর্যন্ত চট্টগ্রাম চট্টগ্রাম জেনারেল হাসপাতাল থেকে ৩৭ জন করোনা রোগী সুস্থ হয়ে বাড়ি ফিরলেন।

সিটিজিসান ডটকম/আরএইচ

Print This Post Print This Post