নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৭ মে, ২০২০ বৃহস্পতিবার ০৫:১০ পিএম
সরকারের নির্দেশনা মানা সহ বিশেষ স্বাস্থ্যবিধি মেনে সীমিত পরিসরে সেলুন খোলার ব্যাপারে নির্দেশনা দেওয়া হয়েছে। এতে স্বাস্থ্য বিশেষজ্ঞদের পরামর্শ অনুসারে এই দোকান খুলতে হলে মানতে হবে ১৪ শর্ত।
বিশেষজ্ঞরা বলছেন, সেলুনের দোকান থেকে করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বেশি। কারণ সেলুনের দোকানে ব্যবহৃত একই সরঞ্জাম একাধিক ব্যক্তির উপর ব্যবহার করা হয়।
১৪ নির্দেশনা হল—
১। সেলুন খোলার আগে মাস্ক, জীবাণুমুক্তকরণ সামগ্রী ইত্যাদি সংগ্রহ করতে হবে। কর্মীদের প্রশিক্ষণ দিতে হবে।
২। কর্মীদের স্বাস্থ্য পর্যবেক্ষণের ব্যবস্থা করতে হবে। যারা অসুস্থতা অনুভব করবে তাদের সঠিক সময়ে চিকিৎসা দেয়ার ব্যবস্থা করতে হবে।
৩। সেলুনে প্রবেশপথে তাপমাত্রা পর্যবেক্ষণের সরঞ্জাম স্থাপন করতে হবে এবং কেবল যাদের শরীরের তাপমাত্রা স্বাভাবিক থাকবে তারাই দোকানে প্রবেশ করতে পারবে।
৪। সেলুনে বাতাস চলাচল বাড়াতে হবে।শা এয়ার কন্ডিশনার (এসি) স্বাভাবিক মাত্রায় চালাতে হবে। বিশুদ্ধ বাতাস চলাচল বাড়াতে হবে। বের হওয়া বাতাস যেন আর ঢুকতে না পারে সেটি নিশ্চিত করতে হবে।
৫। নিয়মিত দরজার হ্যান্ডেল এবং সরঞ্জামাদি পরিষ্কার এবং জীবাণুমুক্ত করতে হবে।
৬। হল এবং কাস্টমারের অপেক্ষার স্থান পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। নিয়মিত আবর্জনা পরিষ্কার করতে হবে।
৭। টয়লেটে পর্যাপ্ত তরল সাবান সরবরাহ এবং পর্যাপ্ত পানির সুবিধা নিশ্চিত করতে হবে।
৮। হেয়ার ড্রেসিংয়ের সরঞ্জাম এবং বহুল ব্যবহৃত সরঞ্জাম (যেমন তোয়ালে, অ্যাপ্রান ইত্যাদি) প্রতিবার ব্যবহারের পর জীবাণুমুক্ত করতে হবে।
৯। সেলুনে ভিড় কমানোর জন্য রিজার্ভেশন ব্যবস্থা চালু করতে হবে। সিট ব্যবধান দেড় মিটারের কম যেন না হয় তা নিশ্চিত করতে হবে। কাস্টমারদের নিরাপদ দূরত্ব এবং সংস্পর্শ ছাড়া পারিশ্রমিক দেওয়ার কথা মনে করিয়ে দিতে হবে।
১০। কর্মীদের কাপড় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। ব্যক্তিগত সুরক্ষায় মনোযোগ দিতে হবে এবং কর্মক্ষেত্রে মাস্ক পরতে হবে।
১১। কাস্টমারদেরও মাস্ক পড়তে হবে।
১২। পোস্টার, ইলেকট্রনিক স্ক্রিনের মাধ্যমে স্বাস্থ্যজ্ঞান পরিবেশন জোরদার করতে হবে।
১৩। যদি নিশ্চিত করোনা রোগী থাকে তবে স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষের নির্দেশনা অনুসারে জীবাণুমক্ত করতে হবে। একই সময়ে এয়ার কন্ডিশনিং ও ভেন্টিলেশন সিস্টেমকে পরিষ্কার ও জীবাণুমুক্ত করতে হবে।
১৪। মাঝারি ও উচ্চ ঝুঁকিপূর্ণ এলাকার দোকানগুলোতে বিজনেস আওয়ার সংক্ষিপ্ত করতে হবে।
সিটিজিসান ডটকম/সিএস
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
