নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৬ মে, ২০২০ বুধবার ১১:২০ পিএম
চট্টগ্রামের কর্ণফুলী ইপিজেডের গার্মেন্টস কর্মকর্তা করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন৷ দেশে প্রথমবারের মত চট্টগ্রামে কোনো বিদেশি নাগরিকের শরীরে করোনা শনাক্ত হলো। তিনি একজন শ্রীলঙ্কান নাগরিক৷ তিনি নগরের খুলশী এলাকার বাসিন্দা এবং কেইপিজেডের একটি কারখানায় কর্মরত৷
বুধবার (০৬ মে) চট্টগ্রাম ভেটেনারি আ্যন্ড আ্যনিমাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের (সিভাসু) নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ পাওয়া যায় ওই ব্যক্তির৷
চট্টগ্রামের সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি বিষয়টি নিশ্চিত করে জানান, ওই ব্যক্তি চট্টগ্রামের বিআইটিআইডি ল্যাবে নিজ উদ্যোগে নমুনা দিয়ে এসেছিলেন৷ তিনি বর্তমানে নিজ দায়িত্বে খুলশীর বাসায় হোম কোয়ারেন্টাইনে আছেন৷
খুলশী থানার অফিসার ইনচার্জ (ওসি) প্রণব চৌধুরী জানান, আক্রান্ত ওই ব্যক্তি শ্রীলঙ্কান নাগরিক৷ তিনি তার বাসায় নিজ উদ্যোগে আইসোলেশনে থাকবেন৷ তিনি আগে থেকেই বাসায় কোয়ারেন্টাইনে ছিলেন। সে যে ভবনে বসবাস করে ভবনটি ৫ তলা এবং সেখানে ১০ টি পরিবারের বসবাস৷ ওই বাড়িটি আমরা লকডাউনের আওতায় এনেছি৷
প্রসঙ্গত, আজ (বুধবার) চট্টগ্রামের সিভাসু ল্যাবে ১২২ নমুনা পরীক্ষায় করোনা আক্রান্ত এই শ্রীলঙ্কান নাগরিক সহ নতুন করে আরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট ২২ জন৷
এদের মধ্যে ১৪ জন চট্টগ্রামের, বাকি ৮ জন অন্যান্য জেলার। চট্টগ্রামের ১৪ জন শনাক্তের মধ্যে একজন ফিল্ড হাসপাতালে দ্বিতীয় দফা করোনা নমুনায় করোনা পজিটিভ এসেছে।
এদিকে রাঙ্গামাটি জেলার চারজন, লক্ষ্মীপুরের একজন, ফেনী জেলার একজন, নোয়াখালী জেলায় দুইজন শনাক্ত হয়েছেন; যোগ করলেন এই কর্মকর্তা। এই ফলাফলে রাঙ্গামাটিরও প্রথম করোনা রোগী শনাক্ত হল।
উল্লেখ্য, চট্টগ্রামে এ পর্যন্ত ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করোনা শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ ব্যক্তিও এই তালিকায় রয়েছেন।
এই পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে এক শিশু, চার পুরুষ ও দুই নারীসহ মোট ৯ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে ১৪৯ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৪০৩ জন।
সিটিজিসান ডটকম/আরএইচ
Print This Post
