নিজস্ব প্রতিবেদক | আপডেট : ০৬ মে, ২০২০ বুধবার ০৭:২০ পিএম
চট্টগ্রামে এবার কোস্টগার্ডের তিন সদস্য ও দুই পুলিশসহ নতুন করে আরও করোনা পজিটিভ শনাক্ত হয়েছে মোট ২২ জনে।
বুধবার (৬ মে) দুপুরে চট্টগ্রাম ভেটেরিনারি এন্ড এনিম্যাল সায়েন্সেস (সিভাসু) ল্যাবের নমুনা পরীক্ষার ফলাফলে করোনা ভাইরাস শনাক্ত হয়।
এদের মধ্যে ১৪ জন চট্টগ্রামের, বাকি ৮ জন অন্যান্য জেলার। চট্টগ্রামের ১৪ জন শনাক্তের মধ্যে একজন ফিল্ড হাসপাতালে দ্বিতীয় দফা করোনা নমুনায় করোনা পজিটিভ এসেছে।
চট্টগ্রাম বিভাগীয় স্বাস্থ্য বিভাগের পরিচালক ডা. হাসান শাহরিয়ার কবির বলেন, গত দুই দিনে সিভাসু’র ল্যাবে ১২২টি নমুনা পরীক্ষা করা হয়। এতে ২২টি নমুনার ফলাফল করোনা পজিটিভ এসেছে। এদের মধ্যে তিন জন কোস্টগার্ডের সদস্য ও দামপাড়া পুলিশ লাইন্সের দুই পুলিশ সদস্য রয়েছেন। একই সঙ্গে চট্টগ্রাম ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন এক চিকিৎসক ও তার স্ত্রী।
এছাড়া বাঁশখালীর দুই নারী, মিরসরাই ১জন, সীতাকুণ্ড ১জন, সাতকানিয়া ১জন ও হাটহাজারী উপজেলা ১জন আক্রান্ত হয়েছেন।
এদিকে রাঙ্গামাটি জেলার চারজন, লক্ষ্মীপুরের একজন, ফেনী জেলার একজন, নোয়াখালী জেলায় দুইজন শনাক্ত হয়েছেন; যোগ করলেন এই কর্মকর্তা। এই ফলাফলে রাঙ্গামাটিরও প্রথম করোনা রোগী শনাক্ত হল।
চট্টগ্রামে এ পর্যন্ত ১২৮ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। এ ছাড়া ঢাকা, কুমিল্লা, কক্সবাজার ও রাজবাড়ীতে করোনা শনাক্ত হয়ে চট্টগ্রাম জেনারেল হাসপাতাল ও ফিল্ড হাসপাতালে চিকিৎসাধীন পাঁচ ব্যক্তিও এই তালিকায় রয়েছেন।
এই পর্যন্ত করোনা উপসর্গ নিয়ে চট্টগ্রামে এক শিশু, চার পুরুষ ও দুই নারীসহ মোট ৯ জন আক্রান্ত হয়ে মারা গেছেন। বর্তমানে ১৪৯ জন রোগী আইসোলেশনে আছেন। হোম কোয়ারেন্টাইনে ১ হাজার ৪০৩ জন।
সিটিজিসান ডটকম/সিএস
Print This Post
